https://www.youtube.com/watch?v=0jdOILhqJk0
Posts
Microsoft Excel দিয়ে কিভাবে যোগ, বিয়োগ, গুন, ভাগ করতে হয় ?
- Get link
- X
- Other Apps
অচিন দেশে
- Get link
- X
- Other Apps
অচিন দেশে লেখাঃ অনিক শিকদার অচিন দেশে যাওরে পাখি নরম ডালে বইয়ো আমার শ্যামরে পাও গো যদি ব্যথায় মরি কইয়ো। সাগর নদী দিয়াগো পাড়ি যাইয়ো বন্ধুর বাড়ি এই তারিখে না আসিলে তাহার সাথে আড়ি। না জানাইয়ো সকল ব্যথা খানিক রাইখা বাকি কইয়ো পন্থের পানে চাইয়া শুকাইলাম দুই আঁখি। ঘাটের পানে চাইয়া গো বন্ধু গালে বাহাই নদী কলসি গলায় ডুইবা মরবো নাইবা আসো যদি।
বিদায় বেলা
- Get link
- X
- Other Apps
বিদায় বেলা https://techshakil01.blogspot.com/p/blog-page_12.html খুব ভোরে তুমি যখন এলে আমার ঘরে এক গুচ্ছ রজনীগন্ধা হাতে , বুঝেছি তখন- ‘আমার যাবার সময় হয়েছে ! ‘ ভোরের সোনালী আলো ছড়িয়ে পড়লো আমার ঘরের এখানে সখানে , চোখ খুলতেই দেখি তোমাকে, নতজানু হয়ে আছো, চোখে মুখে শঙ্কা, চেয়ে আছো আমার মুখ পানে । তোমার ছোড়া গরম নিঃশ্বাসে আমি উষ্ণ হলাম, তুমি বললে, ‘ভালো আছো ?’ আমি হাসলাম তোমার চোখে চোখ রেখে বললাম, ভাল ,তুমি কেমন আছো ? তুমি সোজা হলে, হাসলে না গম্ভীর হয়ে বললে, ‘কেন এমন করলে, কেন আমায় একা ফেলে অসময়ে চলে যেতে চাও ? তোমাকে কেমন কের বলি , হৃদয় আমার চলছে প্রলয়, শরীরে বেঁধেছে বাসা মরনব্যাধী, কেমনে তোমাকে বলি ? হাসতে চাইলাম পারলামনা , ডান হাতের কনুইয়ে ভর দিয়ে ওঠতে চাইলাম, পারলামনা শরীরটা যেন অবশ হয়ে এলো, শরীরের সবটুকু শক্তি দিয়ে ওঠতে চাইলাম, পারলামনা ; চিৎ হয়ে পড়ে রইলাম ,অস্ফুট উচ্চারনে শুধু বললাম , ‘তুমি ভাল থেকো’
বৈশাখের আহবান
- Get link
- X
- Other Apps
বৈশাখের আহবান মোঃ জাহাঙ্গীর আলম এসেছে বৈশাখ পুরাতন পেরিয়ে নতুন দিন বাঙ্গালীর ঘরে বইছে সুখের হাওয়া রঙ্গিন। ভুলে যাও স্মৃতি পুরাতন হাসি কান্না ক্ষত বরণ কর নতুন গান নতুন প্রাণ ইচ্ছা যত। নতুনের আগমনে বিদায় নিয়েছে পুরাতন ভুলে হিংসা বিদ্বেষ গড়ি নতুন বন্ধন। মিলাও সবে সখা শত্রু হাতে হাত বিভেদের রেখা মুছে অশুভ হবে উৎখাত। আকাশে বাতাশে নতুন আশা নতুনের জয়গান হাজার চরণ চিহ্ন ফেলে চল ভুলে অভিমান। মনে আজ নতুনের গান বইছে বৈশাখী ঝড় গড়ি ঐক্যের বন্ধন ভবে রইবে না কেউ পর। বৈশাখ এনেছে বিশ্ব ঐতিয্যের স্বীকৃতি বাঙ্গালীর তরে বৈশাখ উৎসবময় স্মৃতি। আজ মোরা শপথ নিলাম ভুলে হিংসা বিদ্বেষ নতুনের জয়গানে হবে সুখি সোনার বাংলাদেশ।
সুনয়না ছায়ামানবী – জাকির হাসান
- Get link
- X
- Other Apps
Posted on অক্টোবর 9, 2013 8 4 মাঝরাতে ছায়ামানব রাতপ্রহরী আমি ঘুমিয়ে বন্ধু আমার একান্তে হৃদয়ে আকাশের নীল মুছে রুপালি আলো বন্ধুগল্পে স্বপ্নমাঝে প্রদীপ তুমি জালো যদি মেঘলা ক্ষণে আকাশের জলে কোনো অবলা আখিজল ঝরে, ও আমার অভিমানী কিছু অনুভুতি জীবন থেকে হারিয়ে যেয়েও ফিরে আসে যদি কখনো একাকী সময় কাটে বুঝে নিও আমার অধ্যায় নিঃসঙ্গ ইচ্ছেঘুড়ি এলোমেলো দুরে কোথাও কোন সে সুনয়না আমায় ভালোবেসে দুঃখের প্রহরে সুখের ছোয়ায় বিষন্ন হৃদয়ে এক মুহূর্ত স্পর্শে আকাশনীলা তারার মেলায় তুমি চিরন্তন ছায়ামানবী তুমি
খতিয়ান – রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ
- Get link
- X
- Other Apps
Posted on DCSMBOR ১৮ , 201 ৮ by নিশাচর 10 হাত বাড়ালেই মুঠো ভরে যায় ঋণে অথচ আমার শস্যের মাঠ ভরা। রোদ্দুর খুঁজে পাই না কখনো দিনে, আলোতে ভাসায় রাতের বসুন্ধরা। টোকা দিলে ঝরে পচা আঙুলের ঘাম, ধস্ত তখন মগজের মাস্তুল নাবিকেরা ভোলে নিজেদের ডাক নাম চোখ জুড়ে ফোটে রক্তজবার ফুল। ডেকে ওঠো যদি স্মৃতিভেজা ম্লান স্বরে, উড়াও নীরবে নিভৃত রুমালখানা পাখিরা ফিরবে পথ চিনে চিনে ঘরে আমারি কেবল থাকবে না পথ জানা– টোকা দিলে ঝরে পড়বে পুরনো ধুলো চোখের কোণায় জমা একফোঁটা জল। কার্পাস ফেটে বাতাসে ভাসবে তুলো থাকবে না শুধু নিবেদিত তরুতল জাগবে না বনভূমির সিথানে চাঁদ বালির শরীরে সফেদ ফেনার ছোঁয়া পড়বে না মনে অমীমাংসিত ফাঁদ অবিকল রবে রয়েছে যেমন শোয়া হাত বাড়ালেই মুঠো ভরে যায় প্রেমে অথচ আমার ব্যাপক বিরহভূমি ছুটে যেতে চাই– পথ যায় পায়ে থেমে ঢেকে দাও চোখ আঙুলের নখে তুমি।